বড়লেখায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Published: 28 September 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিনটি গ্রুপে উপজেলার বিভিন্ন প্রাইমারী ও হাইস্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩ গ্রুপে ৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক তপন চৌধুরী, বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমিতা রাণী চক্রবর্তী, চিত্রশিল্পী মুজিবুর রহমান প্রমুখ।