গোলাপগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ গ্রেফতার ২

Published: 30 September 2021

সিলেট অফিস :


গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাত সাড়ে ১১ টায় থানা পুলিশের একটি টিম পশ্চিম রায়গড় (ভটরপাড়া) গ্রামে অভিযান চালিয়ে মৃত আব্দুর রাজ্জাক প্রকাশ মটুক এর পুত্র মুরাদ আহমদ কুটিল এর দেহ তল্লাশী করে ৪ বোতল অফিসার্স চয়েজ মদসহ আটক করে। অপর একটি অভিযানে বৃহস্পতিবার ভোর ৫ টায় লাপগঞ্জ মডেল থানাধীন দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত খলিল মিয়ার পুত্র আলমগীর হোসেনের বসতঘর তল্লাশী করে ১১৭ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এর তত্ত্বাবধানে ওসি হারুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।