বড়লেখায় শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ

Published: 1 October 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলা অটো-টেম্পু-সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে শপথবাক্য পাঠ করান উপজেলা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

শপথ গ্রহণকারীরা হলেন, সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহসভাপতি আব্দুল কাদির, সহসম্পাদক জয়নাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, সহসাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ সবুজ আহমদ সেবুল, দফতর সম্পাদক রিপন আহমদ মামুন, প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, লাইন সম্পাদক জাবেদ আহমদ, কার্যকরি সদস্য জাহিদ হাসান, আব্দুল জব্বার ও শিপুল ইসলাম।

উপজেলা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবুল হোসেন, নবনির্বাচিত সভাপতি লাল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।