লন্ডনে গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন ইউকের সভা অনুষ্ঠিত

Published: 2 October 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


গত ১১ সেপ্টেম্বর শনিবার পূর্ব লন্ডনের স্হানীয় একটি রেস্টুরেন্টে ” গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন ইউকের ” উদ্যোগে মুক্তিযোদ্ধা সিরাজুল আলম কচির সভাপতিত্বে ও সলিসিটর মোহাম্মদ কামরুজ্জামান এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্ব সম্মতি ক্রমে ১৫১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি মনোয়ার হোসেন , সাধারণ সম্পাদক বাবু কঙ্কন কান্তি ঘোষ ও কোষাধক্ষ মেহেদী হাসানকে নির্বাচিত করা হয়।

সংগঠনের প্রাক্তন সভাপতি আব্দুল্লা আল মামুনকে প্রধান উপদেষ্টা , মুক্তিযোদ্ধা সিরাজুল আলম কচি ও রজি আলমকে সংগঠেনের প্যাট্রন ঘোষণা করে একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়।

উপদেষ্টা মণ্ডলী হতে যথাক্রমে মুক্তিযোদ্ধা সিরাজুল আলম কচি , রোজি আলম , মোহাম্মদ রফিকুল্লাহ , সলিসিটর কামরুজ্জামান ও ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান নির্বাচক হিসাবে নুতন কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী গ্রেটার ফরিদপুর ( শরীয়তপুর , মাদারীপুর , গোপালগঞ্জ , ফরিদপুর , রাজবাড়ী ) এর সকলের পাস্পরিক যোগাযোগ বৃদ্ধি র মাধ্যমে এ সংগঠনের সেতু বন্ধন তৈরি করবে বলে অনুষ্ঠানে আগত সদস্যরা আশাবাদ প্রকাশ করেন। গ্রেটার ফরিদপুরের যুক্তরাজ্য প্রবাসীদের কে সদস্য হওয়ার জন্য নিন্ম লিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো যাছে : ০৭৮২৬০১৬৫৭৪ , ০৭৪০৩২২৮৪৫১ , ০৭৯১২২২৮৪৬৩