দিরাই থানা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত

Published: 18 November 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


দিরাই থানা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও আগামী তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মিলিক মিয়া চৌধুরী, পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক বিপ্লব সরদার এবং গত কয়েক বছরের বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী কোষাধ্যক্ষ বলুন মিয়া। আগামী তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি হলেন সেলিম সরদার, সাধারণ সম্পাদক রয়েল মিয়া এবং কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আজিজ সর্দার। বিশেষ অতিথি ছিলেন নাজমুল হোসেন চৌধুরী, মনাফ মিয়া, লুৎফুর রহমান খোকন। অনুষ্ঠানে নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও দায়িত্ব হস্তান্তর করা হয়। দিরাই থানার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গত কয়েক বছর ধরে যুক্তরাজ্যে ও বাংলাদেশে অসহায় দরিদ্র মানুষদেরকে সহযোগিতা করে আসছে।