মসজিদ-মন্দির-গীর্জা সকল কিছু মিলে বাংলাদেশ : এম এ মান্নান
মৌলভীবাজার প্রতিনিধি :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মসজিদ-মন্দির-গীর্জা সকল কিছু মিলে বাংলাদেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃস্টান, মনিপুরি, সাওতাল, খাসিয়া-গারো সকলের বাংলাদেশ। মানুষে মানুষের কোনো ভেদাভেদ নেই। সকল মানুষ সমান সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে বসবাস করবে। সকলে মিলে একটি পরিবার।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভার বাস্তবায়নে শহরের মনুনদীর পার সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ কাজের মধ্যে রয়েছে ওয়াকওয়ে,ল্যান্ডস্ক্যাপিং,দুর্লভ ফুল ও ফলের গাছ রোপণ,এবং রাস্তর সৌন্দর্য্যবর্ধনকরণ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরো বলেন, রাজনীতিতে নির্বাচনের বিকল্প পৃথিবীতে এখনও কেউ আবিস্কার করতে পারেনি। বিএনপি নির্বাচনে আসবে না, আবার নামে-বেনামে তাদের লোকজন নির্বাচন করবে, এমন কান্ড নির্বাচ করবেন না তারা বলতে পারে। কিন্তু তারা নির্বাচনে বাধা দিতে পারে না।সারাদেশে কাজের একটা জোয়ার চলছে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়ন হচ্ছে না। সর্বত্র উন্নয়নের তোলপাড় চলছে।
পৌরসভার মেয়র মো: ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভপতি নেছার আহমদ,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ,স্বাগতিক বক্তব্য রাখেন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: নকিবুর রহমান ।




