শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক প্রকাশ

Published: 29 November 2021

প্রেস বিজ্ঞপ্তি :


হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আন্তর্জাতিক তাহফফুজে খতমে নব্যুয়ত বাংলাদেশের সভাপতি শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সেক্রেটারী মুফতি ছালেহ আহমদ।
শোক বার্তায় তারা বলেন, মরহুম আল্লামা নূরুল ইসলাম চট্টগ্রামী রহ. আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহের কল্যানে কাজ করে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইসলাম, মুসলিম উম্মাহ ও খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে সক্রীয় ছিলেন। তাহার ইন্তেকালে আমরা একজন দরদি অভিভাবক কে হারালাম। নেতৃদ্বয় আরো বলেন,শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম রহ.একজন প্রখ্যাত হাদীস বিশারদ ও মুফাসসিরে কোরআন ছিলেন। কোরআন এর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে দেশের বিভিন্ন প্রান্তে ও বিশ্বে বিভিন্ন দেশে সফর করতেন। তাহার ইন্তেকালে যে শূণ্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।দেশ জাতি ও মুসলিম উম্মাহ তাহার সকল অবদান কে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।