সিলেটে নারী পুলিশের সঙ্গে আপত্তিকর অবস্থায় ইন্সপেক্টর
পোস্ট ডেস্ক :

আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস।
বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে সিলেট আদালতের কক্ষে এ ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার রাতে ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ। রাত ৯টার দিকে তার কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
পুলিশ কমিশনার নিশারুল আরিফ জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




