সিলেটের জালালাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত
সিলেট অফিস :

সিলেটের জালালাবাদ থানাধীন শহরতলির জাঙ্গাইল নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। সোমবার (৬ ডিসেম্বর) বেলা আড়াইর দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।




