শাবিপ্রবিতে ভর্তিযুদ্ধ শুরু ৪ জানুয়ারি, প্রতি আসনে লড়বেন ১৯ শিক্ষার্থী
বিশেষ সংবাদদাতা :

আগামী ৪ জানুয়ারি থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি নেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ দিন প্রথম মেধা তালিকায় প্রকাশিত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ। বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন তিনি।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেসকল শিক্ষার্থী পাস করেছেন তাদের মধ্য থেকে শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটে ১৪ হাজার ২৬৫ জন, ‘এ-২’ ইউনিটে ৫৩৬ জন এবং ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ অনুসারে ১৫’শ ৮৭ আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৩০ হাজার ২৩৭। প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৯ জন শিক্ষার্থী। যা থেকে আগামী ৪ জানুয়ারির মধ্যে প্রথম মেধা তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে ৪ জানুয়ারি বিভিন্ন বিভাগের নির্ধারিত আসনে ভর্তি হতে পারবেন মনোনীত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শাবিপ্রবির ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসির পরীক্ষার উপর কোনো নম্বর রাখা হয়নি। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য https://admission.sust.edu.bd




