বড়লেখা দলিল লেখক সমিতির কমিটি গঠন

Published: 13 December 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠনের আলোচনা সভা রোববার দুপুরে সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন দলিল লেখক সমিতির শেডে অনুষ্ঠিত হয়েছে।

দলিল লেখক চম্পক দাসের সঞ্চালনায় কমিটি গঠনের সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন দলিল লেখক গীতেন্দ্রনাথ দাস। অনুষ্ঠানে সদ্য প্রয়াত দলীল লেখকদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সভায় সর্বসম্মতিক্রমে প্রবীন দলিল লেখক মীর মখলিছুর রহমানকে সভাপতি, সন্দিপ দাস ও মানিক লাল মোহন্তকে সিনিয়র সহ-সভাপতি ও শ্যামা কান্ত দাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের তিন বছর মেয়াদি কার্যকারী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মান্না দে, সহ সম্পাদক এম জুবের আহমেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল হক সমছ, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, কোষাধ্যক্ষ সঞ্জু দাস, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক- চম্পক দাস, কার্যকরী সম্পাদক-হিফজুর রহমান সুমন, সহ-কার্যকরী সদস্য কামরুল ইসলাম।

এছাড়া বীর মুক্তিযাদ্ধা গীতেন্দ্র নাথ দাসকে প্রধান উপদেষ্টা ও জামাল উদ্দিনকে উপদেষ্টা মনোনিত করা হয়েছে।