ইতালিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি :

উপরোক্ত প্রতিপাদ্যকে বিশেষ আলোকপাত করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করে। উদযাপনের অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিনেও দিনব্যাপী বিশেষ কনস্যুলার সেবা প্রদান করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ সেবা গ্রহণ করেন। কনসাল জেনারেল ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ কনস্যুলেটে আগত সেবা প্রার্থীদের গোলাপ ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান। আগত সেবা প্রার্থীদের সাথে এক মত বিনিময় সভা আয়োজন করা হয়।
বিকেলে আয়োজিত বিশেষ আলোচনা সভার প্রারম্ভে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। রেমিট্যান্স সম্মাননা হিসেবে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ৩ টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এ সময় পুরস্কারপ্রাপ্ত প্রবাসী ও উপস্থিত প্রবাসীবৃন্দ বক্তব্য প্রদান করেন। কনসাল জেনারেল জনাব এম জে এইচ জাবেদ তার বক্তব্যে প্রবাসীদেরকে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে রেমিট্যান্স প্রেরণ করার জন্য আহবান জানান। তিনি বলেন যে বাংলাদেশে এক দশকে ভৌত অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে যেখানে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিশেষ সহায়ক ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ও জনতা এক্সচেন্জ মিলানের যৌথ উদ্যোগে ও সমন্বয়ে এ দিনে বিনা কমিশনে বাংলাদেশে অর্থ প্রেরণের ব্যবস্থা নেয়া হয় যা প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।




