ডা. দেবলীনা রায় তৃষা কার্ডিওলজী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

Published: 19 December 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


সিলেটের সন্তান ডা. দেবলীনা রায় তৃষা জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিচার্স ইন্সিটিউট ঢাকায় এমডি কার্ডিওলজীতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন পরীক্ষায় ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।
সে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ২০১৮ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেছিলো। সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থী ৫টি আসনের জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিচার্স ইন্সিটিউট ঢাকায় এমডি কার্ডিওলজীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
ডা. দেবলীনা রায় তৃষা সিলেট নগরের ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও সিলেট সরকারী মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় যথাক্রমে জিপিএ-৫ এবং মেধা তালিকায় বৃত্তি পেয়েছে। সিলেট নগরের মির্জাজাঙ্গলে বসবাসরত তার গর্বিত পিতা দেবদাস রায় একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও মাতা তাপসী রায় একজন গৃহিনী। তাদের পূর্বপূরুষ জগন্নাথপুর উপজেলার রমাপতিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ডা. দেবলীনা রায় তৃষা তাঁর ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হওয়ার জন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। -বিজ্ঞপ্তি