বিয়ানীবাজারের মাথিউরায় নৌকা বিজয়ী
সিলেট অফিস :

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা বিজয়ী হয়েছে। ৬৩৬ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আমান উদ্দিন বিজয়ী হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্রের ব্যানারে প্রার্থী হওয়া বিএনপি নেতা কছির আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে নৌকা প্রতীকে মো. আমান উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৪৫৭ ভোট। আর আনারস প্রতীকে কছির আলী পেয়েছেন ২ হাজার ৮২১ ভোট।
ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে দুধ বকসী কেন্দ্রে নৌকা ৩৯৫ ভোট ও আনারস ৩৭৯ ভোট পেয়েছে। পুরুষপাল কেন্দ্রে নৌকা ২৩৬, আনারস ৩১৮ ভোট, পশ্চিমপাড় শেখ লাল কেন্দ্রে নৌকা ১৬৪, আনারস ৯৬১ ভোট, সুতারকান্দি রায়বাসী কেন্দ্রে নৌকা ৩৬২ ও আনারস ৩৩২ ভোট পেয়েছে।
এছাড়া পূর্বপার কেন্দ্রে নৌকা ৫৫২ ভোট ও আনারস ১৯৫ ভোট পেয়েছে। ঈদগাহ কেন্দ্রে নৌকা নৌকা ৩৫২ ভোট ও আনারস ৩০১ ভোট, আরেঙ্গাবাদ কেন্দ্রে নৌকা ৯৯৫ ভোট ও আনারস ১৩৮ ভোট, নালবহর কেন্দ্রে নৌকা ১৬৫ ভোট ও আনারস ৩৮ ভোট এবং বেজগ্রাম কেন্দ্রে নৌকা ২৩৬ ভোট ও আনারস ১৫৯ ভোট পেয়েছে।




