বিয়ানীবাজারের আলীনগরে নৌকার আহবাবুর রহমান খাঁন শিশু বিজয়ী

Published: 26 December 2021

সিলেট অফিস :


দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চতুর্থ ধাপে বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ রবিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এই ধাপে উপজেলার সব ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

১ নং আলীনগরে বেসরকারিভাবে নবনির্বাচিত চেয়ারম্যান হলেন বাংলাদেশ আওয়মীলীগ মনোনিত নৌকার প্রার্থী আহবাবুর রহমান খান শিশু। তবে আনুষ্ঠানিকভাবে উপজেলা থেকে এখনো ঘোষনা করা হয়নি।

তিনি বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।