শেওলায় আওয়ামী লীগের জহুর চেয়ারম্যান নির্বাচিত
সিলেট অফিস :

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুর উদ্দিন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ৪ হাজার ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে বজানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন।
নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্রের ব্যানারে প্রার্থী হওয়া বিএনপি নেতা আখতার হোসেন খান জাহেদ। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ১৫৩ ভোট। অর্থাৎ ১ হাজার ২৪৮ ভোটের ব্যবধানে আনারস প্রতীকের আখতার হোসেন খান জাহেদকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জহুর উদ্দিন।




