গোলাপগঞ্জে মাইকিং করে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, গুলি

Published: 26 December 2021

সিলেট অফিস :


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর ভাদেশ্বর ইউ‌নিয়‌নে ভোটকেন্দ্রের উত্তেজনাকে কেন্দ্র করে রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পরে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে।

ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে রাত ৮টার দিকে ইউ‌নিয়‌নের বইটিকর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। এসময় মাইকিং করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াতে গ্রামবাসীকে বলা হয়।