বিয়ানীবাজারের কুড়ারবাজারে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুতিউর রহমান তুতা

Published: 26 December 2021

সিলেট অফিস :


বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী তুতিউর রহমান তুতা। তিনি ৩৩০৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিক ছিল অটোরিক্সা। তাঁর নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ এফ এম আবু তাহের পেয়েছেন ৩০৯০ ভোট। তাঁর প্রতিক ছিল আনারস। আর নৌকার প্রার্থী বাহার উদ্দিন পেয়েছেন ২০৮২ ভোট।