গোলাপগঞ্জে নৌকা ৪, বিদ্রোহী ২, অন্যান্য ৪
সিলেট অফিস :

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রবিবার (২৬ ডিসেম্বর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে নৌকার বিজয় এসেছে ৪টি ইউনিয়নে। বাকি ৬ টির মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) ২, জাতীয় পার্টি নেতা (স্বতন্ত্র প্রার্থী) ১, জামায়াত নেতা (স্বতন্ত্র প্রার্থী) ২ ও বিএনপি নেতা (স্বতন্ত্র প্রার্থী) ১ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে পাওয়া ফলাফলের ভিত্তিতে জানা গেছে- উপজেলার বাঘা ইউনিযনে নৌকার প্রার্থী আবদুস সামাদ, গোলাপগঞ্জ সদরে নৌকার প্রার্থী তজম্মুল আলী, ফুলবাড়ীতে নৌকার প্রার্থী আবদুল হানিফ খান, লক্ষীপাশায় আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মাহতাব উদ্দিন জেবুল, ঢাকাদক্ষিণে ঘোড়া প্রতীকে জামায়াত নেতা (স্বতন্ত্র প্রার্থী) এম. আবদুর রহিম, লক্ষণাবন্দে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি নেতা খলকুর রহমান, ভাদেশ্বরে ঘোড়া প্রতীকে বিএনপি নেতা (স্বতন্ত্র প্রার্থী) শামীম আহমদ, আমুড়ায় আওয়ামী লীগের সৈয়দ হাছিন আহমদ মিন্টু, উত্তর বাদেপাশায় আনারস প্রতীকে জামায়াত নেতা (স্বতন্ত্র প্রার্থী) জাহিদ আহমদ ও শরীফগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম. কবীর উদ্দিন জয়লাভ করেছেন।
সিলেট বিভাগের ৮২টি ইউনিয়নে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের প্রায় প্রতিটি কেন্দ্রে ছিলো উৎসবের আমেজ। শতোর্ধ্ব বয়েসি মানুষকেও স্বত:স্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যায়। পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।




