বিয়ানীবাজারের মুল্লাপুর ইউনিয়নে দ্বিতীয় বারের মতো এম এ মান্নান চেয়ারম্যান নির্বাচিত

Published: 26 December 2021

সিলেট অফিস :


বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান। আওয়ামীলীগের প্রার্থী শামীম আহমদকে বিপুল ভোটে পরাজিত করে তার প্রতিক আনারস বিজয় লাভ করে। আব্দুল মান্নান এর প্রাপ্ত ভোট ছিল ৩০৪৯ আর নৌকার প্রার্থী শামীম আহমদ এর প্রাপ্ত ভোট ছিল ২১৯২।
সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। ৯টি কেন্দ্রের মধ্যে পাতন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরের দিকে ২ জন সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।