বড়লেখা পাবলিকেশন সোসাইটির উদ্যোগে সেলাইমেশিন বিতরণ

Published: 27 December 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় সামাজিক সংগঠন পাবলিকেশন সোসাইটির পক্ষ থেকে সোমবার দুপুরে উপজেলার আদিত্যের মহাল এলাকার এক অসচ্ছল তরুণীকে উপহার স্বরূপ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপকারভোগী তরুণীকে সেলাইমেশিন প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুর রব, বড়লেখা পাবলিকেশন সোসাইটির উপদেষ্টা মো. জাকির হোসেন মাস্টার, বড়লেখা পাবলিকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান আহমদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মাস্টার প্রমুখ।

উল্লেখ্য বড়লেখা পাবলিকেশন সোসাইটি প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নানামূখী মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।