বড়লেখায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

Published: 27 December 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ফিতা কেটে এর উদ্বোধন করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। উক্ত বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী সরঞ্জামাদি প্রদর্শনের জন্য ১১টি ষ্টল খুলেছে।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক রঞ্জন দাস, আরকে লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।