জুড়ীতে গোয়ালবাড়ী ইউপি যুবদলের কমিটি অনুমোদন
সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ৮ নং গোয়ালবাড়ী ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন হয়েছে।
গত ৩১ শে ডিসেম্বর ২১ খ্রীঃ শুক্রবার বিকালে ইউনিয়ন যুবদলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের আহবায়ক জিবলু আহমদ এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক জমির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিপার রেজা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের অন্যতম সদস্য আব্দুল আলীম,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাইফুর রহমান।
সম্মেলন শেষে গতকাল ১ লা জানুয়ারি ২০২২ খ্রীঃ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুল মুহিত শিপলু ও সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিপার রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবদল নেতা আব্দুল আলীমকে সভাপতি ও জুবের আহমদকে সিনিয়র সহসভাপতি মোঃ জুনু মিয়াকে সাধারণ সম্পাদক এবং সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ২০২২-২৩ অনুমোদন করা হয়।




