বড়লেখায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Published: 3 January 2022

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জেলা জাতীয় পার্টির অনুমোদিত কমিটির উদ্যোগে শনিবার পৌরশহরে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজের সঞ্চালনায় র‌্যালি পরবর্তী ডাকবাংলোয় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।