নিউইয়র্কে যথাযথ মর্যাদায় জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সংবাদ বিজ্ঞপ্তি :

আজ রোববার ২রা জানুয়ারী ২০২২ সন্ধ্যা ৭ ঘটিকার সময় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা পার্টি হলে
জাতীয় পাটি যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক ১ লা জানুয়ারী জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও শুভ নববর্ষ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয় ।জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক আবদূন নূর বড় ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আসিফ বারী টুটুলের পরিচালনায় অনুষ্টিত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপদেষ্টা জনাব শহিদুর রহমান ,
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আবদূন নূর ,যুগ্ম আহ্বায়ক উছমান চৌধুরী ও সাব্বির লস্কর ,বক্তব্য রাখেন এস এম ইকবাল , শাহজান সাজু , নূর ইসলাম বর্ষন ,বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান ,বিশিষ্ট আবৃত্তিকার মোহম্মদ সাদিক, হেলাল উদ্দিন ,ফজলে আনোয়ার বাবু ,যুবসংহতির সভাপতি আব্দুল কাদির লিপু,যুগ্ম সম্পাদক শক্তিপদ দাশ গুপ্তা প্রমুখ ।
সভায় বক্তারা বলেন : বাংলাদেশের সুশাসনের যে ভিত্তি জাতীয় পার্টির আমলে পল্লীবন্ধু হোসেইন মো এরশাদের মাধ্যমে রচিত হয়েছিল আজ পর্যন্ত কেউ তা দেখাতে পারেনি । ফলে গ্রাম বাংলার মানুষের হৃদয়ে এরশাদ এবং জাতীয় পার্টি চির স্মরনীয় হয়ে আছে ।জনবন্ধু জিএম কাদেরের হাত ধরে জাতীয় পার্টি এগিয়ে চলছে। মানুষের ভালবাসা নিয়ে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে এবং সকল অপশাসন ও দুর্নীতির সমুলে উৎপাটন করবে ।উন্নয়নের পরীক্ষিত মডেলের নাম জাতীয় পার্টি । বক্তাগণ সুশাসন প্রতিষ্ঠার জন্য দেশে- বিদেশে জাতীয় পার্টিতে যোগ দেবার আহ্বান জানান। সভায় পল্লীবন্ধু এরশাদ সহ অগণিত নেতা কর্মী সহ মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয় ।
সভা শেষে নৈশভোজে আপ্যায়িত করা হয় এবং
নুর ইসলাম বর্ষনের পরিচালনায় মনমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয় ।




