জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নে নৌকা বিজয়ী

Published: 5 January 2022

সিলেট অফিস :


ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ৫ হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থনকারী আব্দুস সালাম পানু পেয়েছেন ৩ হাজার ৭২৮ ভোট।

এর আগে বুধবার সকালে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোট দিতে আনে ভোটাররা। সকালের দিকে উপস্থিতি কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। দীর্ঘ লাইনের ভোটারদের মধ্যে নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।