জকিগঞ্জ সদর ইউনিয়নে নৌকার প্রার্থী মাওলানা আফতাব আহমদ বিজয়ী

Published: 5 January 2022

সিলেট অফিস :


চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) সিলেটে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ সদর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাওলানা আফতাব আহমদ বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন মোট ৩১৩৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থনকারী হাসান আহমদ পেয়েছেন ২৮০৯ ভোট।

এর আগে বুধবার সকালে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোট দিতে আনে ভোটাররা। সকালের দিকে উপস্থিতি কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। দীর্ঘ লাইনের ভোটারদের মধ্যে নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।