জকিগঞ্জে বারঠাকুরীতে নৌকার প্রার্থী মহসিন বিজয়ী
সিলেট অফিস :

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) সিলেটে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নে নৌকার প্রার্থী মহসিন মর্তুজা চৌধুরী টিপু বিজয় লাভ করেছেন। তিনি ৪ হাজার ৮২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট।
কেন্দ্রভিত্তিক ফলাফলে জানা গেছে, চান্দপুর কেন্দ্রে নৌকা ৫০০, আনারস ৪৫৩। নবীগঞ্জ কেন্দ্রে নৌকা ৪৯৯, আনারস ২৯৭। সোনাসার কেন্দ্রে নৌকা ৬৩৫, আনারস ৩৬০। হাসিতলা কেন্দ্রে নৌকা ৬২৫, আনারস ৬১৮। শাহশরীফ কেন্দ্রে নৌকা ২৩৪, আনারস ১০১৮। আমলসীদ কেন্দ্রে নৌকা, ৩৮৬ আনারস ৫৩৩। বারঠাকুরী কেন্দ্রে নৌকা, ৪১৭ আনারস ৪০৮। উওরকুল কেন্দ্রে নৌকা ১০৩৭, আনারস ২৩৫। উওরকুল মাদ্রাসা কেন্দ্রে নৌকা, ৪৮৯ আনারস ৩৫৪।
এর আগে বুধবার সকালে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোট দিতে আনে ভোটাররা। সকালের দিকে উপস্থিতি কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। দীর্ঘ লাইনের ভোটারদের মধ্যে নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।




