ইতালিতে মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রকে সংবর্ধনা

Published: 6 January 2022

পোস্ট ডেস্ক :


ইতালির রোমে মানিকগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. তছলিম মিয়াকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। ৪ জানুয়ারি সেন্তসেল্লে এলাকার একটি চিকেন হাট হল রুমে মানিকগঞ্জ জেলা সমিতি এ সংবর্ধনার আয়োজন করেন।

সংগঠনের সভাপতি মো. নায়েব আলির সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউনুছ মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সদস্য মোজাম্মেল হোসেন মোল্লার যৌথ পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নূরুল ইসলাম খান, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম শাহাদৎ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেপারী, সাংগঠনিক সম্পাদক মো. রশিদ মিয়া, সহসভাপতি নাসরিন জাহান রুবি, মো. বশির উদ্দিন, সোহরাব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সামিয়া আক্তার, কোষাধ্যক্ষ গফ্ফার হোসেন, সাইফুল ইসলাম, সদস্য রেজাউল করিম প্রমুখ।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন সেন্তসেল্লে ঔক্য পরিষদের সভাপতি ইস্রাফিল বারী,প্রধান উপদেষ্টা মিজান মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন আহমেদ, বাংলাদেশ সমিতি ইতালির শিশু বিষয়ক সম্পাদক হক মোজাম্মেল, চিকেন হাট এর স্বত্বাধিকারী স্বজল শিকদার ও অনিক হাওলাদার। এনটিভি ইউকে ইতালির প্রতিনিধি আফজাল হোসেন রোমান।
এছাড়াও সামাজিক, রাজনৈতিক, ব্যবসয়িক ব্যক্তিরা। আলোচনাসভায় মানিকগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দের দাবিতে প্যানেল মেয়র তছলিম মিয়া পৌরসভা এলাকায় একটি অফিসের ব্যবস্থা ও তার নির্বাচনী এলাকায় বিভিন্ন সুযোগ সুবিধার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে কার্যকরী কমিটি তাকে সমিতির আজীবন সদস্য ঘোষণা করেন এবং প্যানেল মেয়রের হাতে ক্রেষ্ট তুলে দেন সংগঠনের সভাপতি নায়েব ও সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল। আলোচনা শেষে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজ করা হয়।