৭ম ধাপে সিলেটের ৮ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা
সিলেট অফিস :

৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট বিভাগের ৮ ইউনিয়নের মধ্যে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে নৌকা পেয়েছেন মোঃ আব্দুল মতিন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে আবুল খায়ের, শ্রীপুর দক্ষিণে বিশ্বজিৎ সরকার, বড়দল উত্তরে মোঃ জামার উদ্দিন, বড়দল দক্ষিণে মোঃ সাইফুল ইসলাম, বাদাঘাটে মোঃ সুজাত মিয়া, তাহিরপুর সদরে মোঃ মোতাহার হোসেন আকঞ্জি শামিম ও বালিজুরিতে মোঃ আতাউর রহমান।
এর আগে গত ২৯ ডিসেম্বর দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭ম ধাপের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। এরপর আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি হবে ২১ জানুয়ারির মধ্যে। এরপর ২২ জানুয়ারি পর্যন্ত বাছাই ও আপিলে বৈধতা পাওয়া প্রার্থীরা প্রত্যাহার করতে পারবেন। আর ৭ ফেব্রুয়ারী নেওয়া হবে ভোট।




