১৯৭৮ সালে পূর্ব লণ্ডনের ব্রিকলেনে বর্নবাদ বিরোধী আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ও নেতা ,লেখক এ কে আজাদ কনরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে
সংবাদ বিজ্ঞপ্তি :
বৃটেনে আমাদের বাংলাদেশী কমিউনিটির রয়েছে সংগ্রামী ইতিহাস । অনেক আন্দোলন ও সংগ্রাম করে এদেশে আমাদের টিকে থাকতে হয়েছে । বৃটেনের মাটিতে আমাদের অনেক রক্ত ঝরেছে। বর্নবাদী গুণ্ডাদের হাতে আমরা হারিয়েছি আমাদের ভাই আলতাব আলী, ইসহাক আলী, শিবলুর রহমান, ইকবাল আহমদ উল্লাহ সহ অনেককে। আমাদের বাবা চাচারা ও আমরা বর্নবাদীদের হাতে কত নির্যাতনের শিকার হয়েছি ।

বর্নবাদী গুণ্ডাদের ১৯৭৮ সালে আমরা প্রতিহত করেছি । “Prevent Racism and protect people” নীতিতে আমরা আন্দোলন করেছি । আলতাব আলী শহীদ হওয়ার পর ১০/১৫ হাজার লোক নিয়ে প্রতিবাদ মিছিল করেছি । সমগ্র যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে সাদা বর্নবাদী গুণ্ডাদের রুখে দাঁড়িয়েছি ও প্রতিহত করেছি । আমাদের সংগ্রামের ফলে বিলেতে বাঙালী সমাজ ঘুরে দাঁড়িয়েছে । আমরা সব ক্ষেত্রে সফলতা অর্জন করতে পেরেছি ।
আমাদের সেই আন্দোলনের দিনে আমাদের সাথে বর্নবাদ বিরোধী আন্দোলনের এক উদ্যোক্তা ও নেতা ছিলেন জনাব এ কে আজাদ কনর ।
আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে -গত ২৩ ডিসেম্বর ২০২১ইং আমাদের সেই আন্দোলনের সাথী এ কে আজাদ কনর বারমিংহামে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ।সাংবাদিক নামধারী কিছু লোক তাঁকে ডেকে এনে মারপিট করে । ফলে তিনি শারিরীক ও মানসিকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন । বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত করছে ।
আমরা এ কে আজাদ কনরের উপর এ পৈশাচিক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি । ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবী করছি ।
আমরা নিম্নোক্ত দাবী জানাচ্ছি –
১) এ কে আজাদ কনরের উপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদান করা হোক ।
২) এসব হামলাকারী কোন সাংবাদিক ক্লাবের সদস্য হয়ে থাকলে তাদের বহিস্কার করা হোক ।
৩) সমাজের অগ্রজ কোন ব্যক্তির সাথে ভবিষ্যতে যাদে এ ধরনের কোন ঘটনা না ঘটে সেজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ।
সচেতন কমিউনিটি নেতৃবৃন্দের পক্ষে –
রফিক উল্লাহ , রাজন উদ্দিন জালাল, সিরাজুল হক সিরাজ, আকিকুর রহমান




