শাহবাগ জামেয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম মাদ্রাসা ও এতিমখানার ৪৮তম বার্ষিক জলসা সম্পন্ন

Published: 12 January 2022

স্টাফ রিপোর্টার :

পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান শাহবাগ জামেয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম মাদ্রাসা ও এতিমখানার ৪৮তম বার্ষিক জলসা সম্পন্ন হয়েছে। সোমবার জকিগঞ্জ উপজেলার শাহবাগ এলাকায় প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গনে সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত দেশ ও বিদেশের প্রখ্যাত আলেমগণ বয়ান পেশ করেন।

মাদ্রাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা আব্দুল হাফিজ এর সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে মাহফিলে বয়ান পেশ করেন শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস, শায়খুল হাদিস আল্লামা শফিকুল হক, শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান, শায়খুল হাদিস আল্লামা ড. মোস্তাক আহমদ, শায়খুল হাদিস আল্লামা ইয়াহহিয়া মাহমুদ, শায়খুল হাদিস আল্লামা বাহা উদ্দিন যাকারিয়া, হযরত মাওলানা ফয়জুল হক বিন আব্দুল আজিজ, হযরত মাওলানা মতিউর রহমান, হযরত মাওলানা মুস্তফা আহমদ, এছাড়াও উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মালিক, যুক্তরাজ্য প্রবাসী কামাল এম সি রহমান, আতাউর রহমানসহ আরো অনেকে।
মাহফিলে সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি যোগদান করেন।

এদিকে মাদ্রাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা আব্দুল হাফিজ মাহফিল সফল ভাবে সম্পন্ন হওয়ায় রাব্বুল আল আমিনের দরবারে শোকরিয়া আদায় করেন।