বড়লেখার জামিন পেলেন ১০ যুবদল নেতা

Published: 13 January 2022

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত ১০ যুবদল নেতা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। মঙ্গলবার মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. সেলিমের দ্বৈত বেঞ্চ ক্রিমিনাল মিস চ্যালেঞ্জাস কেসের (নং-২০২১) শুনানী শেষে তাদেরকে জামিন প্রদান করেন। জামিনপ্রাপ্তরা হলেন- যুবদল নেতা ফাহিম আহমদ, ইকবাল মিয়া, সুমন আহমদ, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, রিপন তাপাদার, ফয়সল আহমদ, সফিক উদ্দিন, কামরুল ইসলাম ও মুজিবুল হক।

গত ২৫ ডিসেম্বর বড়লেখায় পুলিশের ওপর হামলার অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম শরিফুল ইসলাম বাবলুকে প্রধান আসামি করে থানার এএসআই আবু তালেব বিএনপি ও যুবদলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা (মামলা নম্বর-১১) করেন।