বিয়ানীবাজারে ৯৬ বোতল বিদেশী মদসহ আটক ১

Published: 16 January 2022

সিলেট অফিস :


বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯৬ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী উপজেলার দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ এলাকার মৃত রকিব আলীর ছেলে লুতফুর রহমান।

শনিবার রাতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এস আই নিয়াজ মুর্শেদ আবির এর নেতৃত্বাধীন একটি দল তাকে আটক করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়, আটক মাদক ব্যাবসায়ী ও ৯৬ বোতল বিদেশী মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আটক ব্যক্তিকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।