গোয়াইনঘাটে নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

Published: 17 January 2022

পোস্ট ডেস্ক :


গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও গ্রামে অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলে গত ১৫ জানুয়ারী শনিবার বিকাল ৩টায় নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইন ইউকের উদ্যোগে, জান্নাত ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং নন্দিরগাঁও অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান, জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যানের, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার আলহাজ্ব মোঃ লাকী মিয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল খালিক। শিক্ষানবিশ আইনজীবী,অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জান্নাত ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার প্রতিনিধি মাওলানা দেলোয়ার হোসেন, তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গণি, হাবিবুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আখলাকুল আম্বিয়া। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মাওলানা মুহিব উল্লাহ, সহকারী শিক্ষক গোলাম হোসেন, সাজেদা বেগম, সীমা বেগম, মুরব্বি ইলিয়াছ আলী প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রত্যাশা যুব সংঘের কোষাধ্যক্ষ জুবের আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব লাকী মিয়া বলেন-“নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ও জান্নাত ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং আপনাদের সকলের দোয়ায় ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ।” তিনি উপস্থিত শীতবস্ত্র নিতে আসা ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন-“আপনারা আমার এই ক্ষুদ্র উপহার নিতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে যে কষ্ট করেছেন,বিশেষ করে আমার বয়স্ক মা-বোনদের বয়সীদের কাছে আমি আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।”
এর আগে আলহাজ্ব লাকী মিয়ার অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলে আগমন উপলক্ষে স্কুলের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
তাছাড়া স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীদের বৈশ্বিক জ্ঞান অর্জনের সুবিধার্থে বিদ্যালয়ের পাঠাগার স্থাপনের লক্ষ্যে আলহাজ লাকী মিয়া কর্তৃক একটি সুসজ্জিত, দৃষ্টিনন্দন বুক সেলফ প্রদান করায় স্কুলের ব্যবস্থাপনা কমিটি,শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ সংশ্লিষ্ট সবাই তাহার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।