বার্মিংহামে আল ইসলাহ’র কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি :

আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম লজেলস ইউনিট গঠন উপলক্ষে গত ২৬ জানুয়ারি বুধবার দুপুরে লজেলস আর্চিভিল রোডে এক সাধারণ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আলেমে দ্বীন ক্বারী মোজাম্মিল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাস্টার আব্দুল বাশির।
উক্ত সভায় প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার প্রেসিডেন্ট মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার ক্যাশিয়ার হাজী সাহাব উদ্দিন।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২২-২০২৪ সালের জন্য নিম্নলিখিত কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি ক্বারী মোজাম্মিল আলী, ভাইস প্রেসিডেন্ট হাজী তারা মিয়া, জেনারেল সেক্রেটারি ক্বারী চমক উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা বুরহান উদ্দিন আহমদ, ক্যাশিয়ার হাজী আব্দুল গফুর, অরগেনাইজিং সেক্রেটারি মোঃ মাশুক মিয়া, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি হাজী সানুমিয়া, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মাস্টার আব্দুল বাশির, ট্রেনিং এন্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি হাজী লেবু মিয়া, ওয়েলফেয়ার সেক্রেটারি বাবুল খান,এক্সিকিউটিভ সদস্য হাজী সৈয়দুর রহমান, আহমদ হোসাইন, ও শাহসামাদ।
পরিশেষে, বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।




