কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ

Published: 12 February 2022

পোস্ট ডেস্ক :


সিলেটের জৈন্তাপুর মডেল থানাপুলিশ ছদ্মবেশে ২ বৎসরের সাজাপ্রাপ্ত এক আসিমিকে গ্রেফতার করেছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৫টায় জৈন্তাপুর উপজেলার টিপরাখলা এলাকায় পুলিশ ছদ্মবেশে অভিযান তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবক উপজেলার টিপরাখলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কবির হোসেন (৩৫)। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে, ধারা ১৯৯০ সালের ২০০৪ সালের ৪(খ), মামলা নং ০৮/১৪-০৫-২০১৭ রয়েছে। এই মামলায় তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, বেশ কয়েকবার সরাসরি অভিযান করে আসামীকে আটক করা সম্ভব হচ্ছিল না। সীমান্ত এলাকা হওয়ার ফলে পুলিশ অভিযানে গেলে সে সীমান্ত অতিক্রম করে আত্মগোপনে চলে যেতো। আসামীকে আটক করতে জৈন্তাপুর থানার উপপুলিশ পরিদর্শক আব্দুল আহাদ ও এ.এস.আই দীন ইসলাম সাধারন কৃষকের ছদ্মবেশে অভিযান করে অবশেষে কবিরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছদ্মবেশ ধারণ করে আসামি কবির আহমদকে আটক করা হয়েছে। সে দুই বৎসরের সাজাপ্রাপ্ত। শনিবার (১২ ফেব্রুয়ারি) তাকে আদালতে প্রেরণ করা হবে।