আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা পোস্ট পরিবারের শ্রদ্ধা নিবেদন
সিলেট অফিস :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ব্রিটেনের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ‘বাংলা পোস্ট’ পরিবার।

সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলা পোস্ট পরিবারের পক্ষে অনারারি চেয়ারম্যান শেখ মফিজুর রহমান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- কমিনিউটি নেতা গয়াসুর রহমান গয়াস, চ্যানেল এস এর সিনিয়র ক্যামেরাপার্সন লিটন চৌধুরী, ক্যামেরাপার্সন আব্দুল আজিজ জাফরানসহ আরো অনেকে।
এ সময় এক সংক্ষপ্তি বক্তব্যে শেখ মফিজুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হলো ৫২’র ভাষা আন্দোলন। সেই থেকে দেশ-মাতৃকার আন্দোলনে এ দেশের মানুষ বহুবার রক্ত দিয়েছেন। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি আরো বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে।




