দেশে আজ বাকস্বাধীনতা নেই-আব্দুল কাইয়ুম জালালি পংকি 

Published: 22 February 2022

সংবাদ বিজ্ঞপ্তি :

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি বলেছেন, দেশে আজ বাকস্বাধীনতা নেই। দেশ ও জনগণের পক্ষে যারাই কথা বলে তাদেরকে  গুম,খুন, হামলা মামলা দিয়ে বিপর্যস্ত করা হয়। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপি চেয়ারপার্সন, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। ৫২ এর ভাষা আন্দোলন আমাদের দেশ ও জাতির জাতীয়তাবাদের উৎস।  মাতৃভাষার জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টার সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী , এড. হাবিবুর রহমান হাবিব, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আহবায়ক কমিটির সদস্য মোর্শেদ আহমদ মুকুল, আফজল উদ্দিন, মতিউল বারী চৌধুরী খুর্শেদ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিকদলের সভাপতি ইউনুস মিয়া, বিএনপি নেতা সফিকুর রহমান টুটুল, কয়েস আহমদ সাগর, মঞ্জুর হোসেন, উজ্জল রঞ্জন চন্দ, সবুর আহমদ, নাজিম উদ্দিন, সফিক মিয়া, মইনুল হক স্বাধীন, মারুপ আহমদ টিপু, এম এ মান্নান আব্দুল হাছিব, পিয়ার উদ্দিন পিয়ার, উবায়দুর রহমান সজীব, বিমল দেবনাথ, রহমত হোসেন রকিব, কাওসার আহমদ রকি, সোহেল আহমদ, আবুল হোসেন, সঞ্জয় দাস, ইব্রাহিম আহমদ। শ্রমিকদল নেতৃবৃন্দের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নুর ইসলাম, ইমরান খান, তারাব আলী, শরীফ আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, বাবুল হোসেন, কামরান হোসেন, লিটন আহমদ চৌধুরী, আব্দুল জলিল, ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আকিরুল ইসলাম চৌধুরী জিসান, নোবেল হোসেন সাইম, মুহিম উদ্দিন রাফি, মোবারক হোসেন, আবু তাহের, আবুল হোসেন, সাহিবুর রহমান বিপ্লব, শিপলু আহমদ, ফখরুল ইসলাম প্রমুখ।