লন্ডন মহানগরি জমিয়তের বৈঠক অনুষ্টিত

Published: 22 February 2022

সংবাদ বিজ্ঞপ্তি :


জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগরি শাখার কার্য্যনির্বাহি কমিটি’র নিয়মিত বৈঠক ২১শে ফ্রেব্রুয়ারি ২০২২ইং রাত ৮টায় পুর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মাদ্রাসা হলে শাখা সভাপতি মাওঃনাজিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওঃজসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত হয়।শাখার জয়েন্ট সেক্রেটারি মাওঃ মুখতার হোসাইনের তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়।
পবিত্র মাহে রামজানের গুরুত্ব ও তাৎপর্য্য শীর্ষক সেমিনার, রমজান ব্যাপী মাস ব্যাপি অনলাইন ভিত্তিক ক্বোরআন শিক্ষা কার্ক্রম এবং রমজানে সংগঠনের উদ্দোগে ইফতার মাহফিল করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাশেষে বাংলা ভাষা প্রতিষ্টায় যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সভায় উপস্হিত ছিলেনঃ শাখার সহসভাপতির মুফতি আজিম উদ্দিন, সহ সাধারন সম্পাদক মাওলানা রায়হান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সহ প্রচার সম্পাদক হাফিজ ওয়ালিদুর রাহমান, অর্থ সম্পাদক আলহাজ্ব শায়েস্তা মিয়া , মুফতি শামসুল আলম প্রমুখ।