সিলেটের প্রবীন চিকিৎসক নুর আহমদ আর নেই
সিলেট অফিস :

সিলেটের প্রবীণ চিকিৎসক নুর আহমেদ আজ মঙ্গলবার ২২ শে ফেব্রুয়ারি ২০২২ সাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডাক্তার নুর আহমেদ ছিলেন অত্যন্ত বিনয়ী, পরপোকারী। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম নুর আহমদ এর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম ভাদেশ্বরে। পরিবার নিয়ে বসবাস করতেন আম্বরখানা আবাসিক এলাকায়। তিনি সহধর্মিণী ডা: মনসুরা, বড় মেয়ে ডাক্তার রিফাত জাহান, ছোট মেয়ে ডাক্তার নুসরাত জাহান ও একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার রিজভী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
ডাক্তার নুর আহমদ এর জামাতা ডাক্তার মঈন উদ্দিন কোভিড আক্রান্ত হয়ে সিলেটে প্রথম ডাক্তার হিসেবে মৃত্যুবরণ করেন।
ডাক্তার নুর আহমদ এর অকালমৃত্যুতে শোকাহত এলাকাবাসীসহ আত্মীয়স্বজন। এক শোকবার্তায় তারা ডাক্তার নুর আহমদ এর বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য মহান রবের দরবারে প্রার্থনা করেন।




