বড়লেখা উপজেলা ফুটবল ক্লাব ইউকে সংবর্ধনা দিল লন্ডন প্রেসক্লাবের দুই কর্মকর্তাকে

Published: 23 February 2022

সংবাদ বিজ্ঞপ্তি :

বড়লেখা উপজেলা ফুটবল ক্লাব ইউকে কর্তৃক বিগত উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী ক্লাবের সকল খেলোওয়াড় ও স্পন্সর এবং অনুষ্ঠানের প্রধান আকর্ষন বড়লেখা ও জুড়ি উপজেলার কৃতিজন নবনির্বাচিত লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাইসির মাহমুদ এবং ট্রেজারার সালেহ আহমেদকে নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান এবং নৈশ্য ভোজের আয়োজন অনুষ্টিত হয়।

পূর্ব লন্ডনের “আয়ান গ্রীল ও ক্যাটারিং” এর সত্তাধিকারী এবং এই অনুষ্ঠানের স্পন্সর আব্দুস শহীদের রেষ্টুরেন্টে সভার শুরুতে পবিত্র কোরআন তেলেওয়াত করেন ক্লাবের সহ সভাপতি ইউনুছ মিয়া। ফুটবল ক্লাবের সভাপতি শাহাব উদ্দীনের সভাপতিত্তে ও সহ সাধারন সম্পাদক লিয়াকত খাঁনের সন্চালনায় শুভেচ্ছা ব্যক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক সালাহ উদ্দিন এনাম।

যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখা ও জুড়ি উপজেলার কমিউনিটির বিশিষ্টজনসহ অন্যান্য অনেকের উপস্হিতিতে সভায় বক্তারা নতুন প্রজন্মের খুদে, তরুন ও যুবক ফুটবলারের সম্পৃক্ত করে বড়লেখা উপজেলার ফুটবলের ঐতিহ্যকে ধরে রাখতে উপস্হিত সকলের দৃষ্টি আকর্ষন করেন এবং স্পন্সরা তাদের আর্থিক সহযোগীতার কথা ব্যক্ত রেখে বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী, সাবেক কাউন্সিলার আতাউর রহমান আতা, বিলেতে প্রকাশিত সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার হেড অফ প্রডাকশন সালেহ আহমেদ, ব্যবসায়ী আহমদ হোসেন, ফরিজ আলী, মুহিবুস সামাদ সবু, ক্লাবের সাধারন সম্পাদক রুনু মিয়া, আবু রহমান, ক্লাবের কোষাধ্যক্ষ সাহাব উদ্দিন, সলিসিটর সালাহ উদ্দিন সুমন, নাজিম উদ্দীন, সেলিম উদ্দিন, কামাল উদ্দিন, কামরুল ইসলাম, আব্দুল মোমিন বেলাল, জাহাঙ্গীর আলম, সুমন আহমেদ সহ অন্যান্যরা।

সভার শেষ পর্যায়ে রেষ্টুরেন্টের পক্ষ হতে রাতের খাবার পরিবেশনা করা হয় এবং ক্লাবের সভাপতি শাহাব উদ্দীন উপস্হিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি টানেন।