বাংলাদেশ সেন্টারের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ সেন্টার লন্ডন এর উদ্যোগে সেন্ট্রাল লন্ডনের ঐতিহাসিক ২৪,প্রেম ব্রীজ গার্ডেনে সেন্টারের নিজস্ব ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি উপস্হিত ছিলেন বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

সেন্টারের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেন্টারের ভাইস চেয়ারম্যান শাহানুর খান।সূচনা বক্তব্য দেন সেন্টারের প্রধান নির্বাহী এস এম মুস্তাফিজুর রহমান। শারিরীক অসুস্হতার জন্য অনুষ্ঠানে উপস্হিত হতে না পারলে ও আলোচনায় অডিও বার্তার মাধ্যমে অংশনেন সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্য , মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক, যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ। এছাড়া আলোচনায় অংশনেন শতবর্ষী ব্যক্তিত্ব দবিরুল ইসলাম চৌধুরী ওবিই, সেন্টারের ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, মিস গুলনাহার খান,বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, মুরাদ কোরেশী,আলী বেবুল, করিম মিয়া শামীম, ময়নুল হক,মোয়াজ্জেম হোসেন ,মাহমুদ হোসেন সেলিম.সুলতান আহমদ। কবিতা আবৃত্তি করেন মিসবাহ জামাল এবং একুশের গান পরিবেশন করেন শিল্পী কুইন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেন্টার ভবনে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ন করেন হাই কমিশনার সাঈদা মুনা তাসনিমসহ সেন্টারের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।




