বার্মিংহাম বাংলাদেশ ইসলামিক সেন্টারে পবিত্র শবে মেরাজ পালিত
বার্মিংহাম :

পবিত্র শবে মেরাজ উপলক্ষে বার্মিংহাম লজেলস উইলস্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মাসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি রবিবার বাদ জোহর অনুষ্টিত মাহফিলে সভাপতিত্ব করেন অত্র সেন্টারের প্রেসিডেন্ট আলহাজ আব্দুল গফুর।
উক্ত মাহফিলে আলোচনা ও দোয়া পরিচালনা করেন লজেলস বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মাসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কারী মোজাম্মিল আলী , আলহাজ আজির উদ্দিন (আবদাল), হাজী তেরা মিয়া, হাজী আব্দুল গফুর প্রমুখ।
পরিশেষে, মিলাদ শরীফ ও বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের কাজ সমাপ্ত হয়।




