যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া আর নেই
স্টাফ রিপোর্টার :

যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, টাওয়ার হেমলেটস এর সাবেক কাউন্সিলর এবং ব্রিকলেন জামে মসজিদের প্রেসিডেন্ট আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৮শে ফেব্রুয়ারী, সোমবার ভোর ৫ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন থেকেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্বীয়-সজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সাজ্জাদ মিয়া এমবিই কমিউনিটিতে অমায়িক ও সজ্জন ব্যক্তি হিসেবে সকলের প্রিয় ছিলেন। তার মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তাঁর মৃত্যুর সংবাদে শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানান, ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হেলাল উদ্দিন আলী, ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী সহ কমিউনিটির নেতৃবৃন্দ।




