মাতৃভাষা রক্ষায় বিশ্বব্যাপী ব্যাংক অফ আইডিয়াসের উদ্যোগ
সংবাদ বিজ্ঞপ্তি :

মায়ের ভাষার প্রতি আত্মত্যাগের যে অবিস্মরণীয় অবদান ও ইতিহাস বাঙ্গালী জাতি সৃষ্টি করেছে ১৯৫২ এর ২১শে ফ্রেব্রুয়ারি , তা পৃথিবী কোন দিন ভুলতে পারবে না। আজন্মকাল শ্রদ্ধা ভরে বাঙ্গালী জাতিসহ পৃথিবীর সকল জাতিই সেই সকল অকুতভয় বীর ভাষা শহীদদের স্মরণ করবে; আর নিজ নিজ মায়ের ভাষার জন্য গভীর অনুরাগ বয়ে বেড়াবে মনে প্রানে। এই মর্ম প্রতিষ্ঠায় ইউকের সামাজিক প্রতিষ্ঠান ব্যাংক অফ আইডিয়াস সাত বছরের অধিক সময় ধরে স্বেচ্ছাসেবক হয়ে অক্লান্ত পরিশ্রম করে আসছে, লন্ডন কমিউনিটির ব্রিটিশ বাংলাদেশীসহ বহুজাতিক পিতামাতা ও শিশুদের জন্য বিনামূল্যে অনুপ্রেরনা ও শিক্ষামূলক ওয়ার্কশপ প্রদানের মধ্য দিয়ে।

সারা বছর বিভিন্ন কর্মশালার আয়োজন করলেও শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য থাকে বিশেষ অনুপ্রেরনামূলক অনলাইন – অফলাইন বিভিন্ন কর্মশালা ও প্রকাশনা উৎসব। এবার একুশের জন্য দ্বিতীয় বারের মত বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশী পিতামাতাদের জন্য অনলাইনে বিনামূল্যে আয়োজন করে অনলাইন ” সেইভ মাদার টাং ” কর্মশালা। প্রবাসীদের অনুপ্রাণিত করাসহ বিভিন্ন ধরণের পরামর্শ দেন যা সবার জন্যই সহজ আর উপায়গুলো বাচ্চাদের জন্য মজার বাংলা ভাষা শিখতে। অংশগ্রহণকারী প্রত্যেকেই এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানান।
করোনার সীমাবদ্ধতার জন্য ছোট্ট পরিসরে আয়োজন করেছিল বাচ্চাদের জন্য সৃজনশীল কর্মশালার; শহীদের ও মায়ের ভাষার উপড় চিত্রাংকন, ছড়া- কবিতা আবৃত্তি, বাংলায় কথা বলা এবং নিজেদের নাম লিখতে শেখা। অংশনেয়া শিশুরা ভীষণ আনন্দিত এমন সুন্দর শিক্ষনীয় কর্মশালায় অংশগ্রহণ করে।
বাংলাদেশী প্রজন্ম যারা ইউকে ও অস্ট্রেলিয়ায় আছেন, তাদের প্রায় পঁচিশ জনেরও বেশি অনলাইন সাক্ষাৎকারে অংশ নেন। মায়ের ভাষার জন্য বিশেষ অনুপ্রেরনামূলক বার্তাসহ ব্যাংক অফ আইডিয়াসের প্রতি ভালবাসা প্রকাশ ও উদ্যোগের প্রশংসা করেন। যে কেউ ব্যাংক অফ আইডিয়াসের পেইজ থেকে চাইলেই দেখতে পারবে।
এছাড়াও তৃতীয়ত বারের মত ব্যাংক অফ আইডিয়াস প্রকাশ করে ছোটদের জন্য দোভাষি নৈতিকতার মজার গল্পের বই, “হেপিনেস কি “। যা অনলাইন আমাজন ওয়ার্ল্ডওয়াডে পাওয়া যাবে। পৃথিবীর যেকোন দেশ থেকেই বইটি সংগ্রহ করা যাবে। আশা করা যায়, বইটি মায়ের ভাষা শিখতে শিশুদের অনুপ্রাণিত করতে অবদান রাখবে।
ব্যাংক অফ আইডিয়াস তাদের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন ও সাপোর্ট প্রদর্শন করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ব্যাংক অফ আইডিয়াস এ বছর এই বিশেষ দিনে একটি অনন্য উদ্যোগের ঘোষণা দিয়েছে,
তা হল: বিশেষ দিবসে শুধুমাত্র লন্ডনে নয়, বরং প্রতি মাসে আয়োজন করবে বিশ্বব্যাপী অনলাইন
” সেইভ মাদার টাং ” কর্মশালা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই প্রবাসী বাংলাদেশী পিতামাতাসহ বহুজাতিক মাবাবারা বিনামূল্যে অনলাইনে অংশগ্রহণ করতে পারবেন।
কোন প্রকার আর্থিক সাহায্য ছাড়াই এই অসাধারণ উদ্যোগটি পরিচালক তানজিলা জামান করে আসছেন মায়ের ভাষার প্রতি গভীর অনুরাগ ও শহীদের প্রতি সম্মান প্রদর্শন করে! তিনি সমাজের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন তাঁর উদ্যোগের একজন অংশীদার হতে। সুতরাং ফ্রী কর্মশালাতে
যোগ দিতে অথবা এই উদ্যোগের গর্বিত মেম্বার হতে ইমেইল করুন : bankofideasuk@gmail.com




