একতলা ভবণের নির্মাণ কাজ শেষ পর্যায়ে

একতলা ভবণের নির্মাণ কাজ শেষ পর্যায়ে
সিলেটের স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়া’র ৫ তলা ভবণ নির্মাণে সহযোগিতা কামণা

Published: 1 March 2022

সিলেট অফিস :


পূণ্য ভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর নিজস্ব ভূমিতে বহুতল ফাউন্ডেশন বিশিষ্ট কয়েকটি ভবনের প্রথম তলার নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পথে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণ কাজ পূর্ণ না হলে বর্তমান অবস্থায় পুরো প্রতিষ্ঠানকে নতুন ক্রয়কৃত নিজস্ব ভূমিতে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। তাই তারা অতিতের ন্যায় সকলের সহযোগিতা অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।

উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি প্রবাসীসহ সকলের প্রতিষ্টা লাভ করছে। ক্যাম্পাসে প্রায় এক একর জমি রয়েছে। যার মূল্য আড়াই কোটি টাকারও বেশি।

সুপরিসর এই বিশাল জমিতে প্রায় তিন কোটি টাকার নির্মাণ কাজ এ যাবত সম্ভব হয়েছে। পাঁচ তলা পর্যন্ত অবশিষ্ট বেশিরভাগ কাজ সম্পন্ন করতে আরো বেশ কয়েক কোটি টাকার প্রয়োজন বলে সংশ্লিষ্টদের জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

উদ্যোক্তারা আশা করে বলেছেন, ‍বিশাল এই প্রজেক্টের কাজ যাতে তড়িৎ সম্পন্ন করা যায় সে জন্য নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই প্রজেক্টের সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন।