ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের সভা

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের সভা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের দাবী ও মুক্তিযুদ্ধের সংগঠকদের আরো ৫০জনের তালিকা চুড়ান্ত

Published: 3 March 2022

সংবাদ বিজ্ঞিপ্ত :


আগামী ২৯ শে মার্চ হাউজ অব কমন্সে অনুষ্ঠিতব্য মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারী শনিবার ভয়েস ফর
গ্লোবাল বাংলাদেশীজের কার্যকরি কমিটির আন্তর্জাতিক এক ভারচুয়েল সভা অনুষ্ঠিত হয় ।সংগঠনের সভাপতি ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও ডাইরেক্টর জেনারেল আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন -মাহিদুর রহমান ,মাহতাব মিয়া ,সৈয়দ নাদির আজিজ দারাজ ,আনোয়ারুল কবির ,হাসান মাহমুদ ,মাহবুব আলী শাহ ,সাংবাদিক শামসুল আলম লিটন ,এম এ লতিফ জেপি ,অধ্যাপক আব্দুল কাদের সালেহ ,কে এম আবুতাহের চৌধুরী ,ডা: নুরুল আলম ,হাসান আলী,কিং ফয়সল ,সাদিকুর রহমান প্রমুখ ।
সভায় আলেচনাক্রমে ১৯৭১ সালে বহিরবিশ্বে মুক্তিযুদ্ধের আরো ৫০ জন সংগঠকদের তালিকা চুড়ান্ত করা হয় ।সভাকে সফল করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় ।
সভায় রাশিয়া -ইউক্রেনের ভয়াবহ যুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে তা অবিলম্বে বন্ধের দাবী জানানো হয় এবং পোলাণ্ডে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের ভূমিকার প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়