বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার নতুন কমিটি গঠন
পোস্ট ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার শূরা অধিবেশন গত ২৭ ফেব্রুয়ারি রবিবার জামেয়া কোরআনিয়া বার্মিংহামে অনুষ্ঠিত হয়।বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক এর সভাপতিত্বে ও মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম ও বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত শূরার অধিবেশনে শুরুতে পবিত্র কোরআনে কারীম থেকে দারস পেশ করেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা শায়খ ছালেহ আহমদ। শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, বিশিষ্ট আলেম মাওলানা খালিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক শায়খ মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মুসলেহ উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন প্রমুখ।
শূরার অধিবেশনে শাখা পূণর্গঠন কার্যক্রম পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ। উপস্থিত শূরার সদস্যদের মতামতের ভিত্তিতে ২১/২২ ইংরেজি অবশিষ্ট সেশনের জন্য ব্যারিস্টার মাওলানা বদরুল হককে সভাপতি ও হাফিজ মাওলানা সৈয়দ শিহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট বার্মিংহাম শাখা এবং হাফিজ মনসুর আহমদ রাজা কে সভাপতি ও হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুমকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট মিডল্যান্ড শাখার কমিটি গঠন করা হয়।নবগঠিত বার্মিংহাম শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ সভাপতি মাওলানা মুফতী নূরুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ শামীম, ইন্জিনিয়ার সাইফ উদ্দিন, আলহাজ্ব আব্দুর রহিম, আলহাজ্ব সিরাজ আলী, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব শায়খুল ইসলাম জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নোমান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সৈয়দ জহির মিয়া, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মিজান আলী, সহ বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব রিজওয়ান আলী, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহসান হাবিব, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। নির্বাহী সদস্য আলহাজ্ব সৈয়দ সেলিম মিয়া, সালেহ আহমদ, ফায়িক আহমদ, সৈয়দ মিশকাত আহমদ, আলহাজ্ব ইসমত আলী, জামাল উদ্দিন, আলহাজ্ব বাহা উদ্দীন, হাফিজ মুখতার মিয়া, আফজল হোসাইন।
নবগঠিত মিডল্যান্ড শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ সভাপতি মাওলানা আহমদ হোসাইন, মাওলানা সালেহ আহমদ, মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ, মাওলানা এনামুল হক, মাওলানা মাহমুদুল হাসান, আলহাজ্ব সিরাজ মিয়া, সহ সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ কবির আহমদ, হাফিজ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুর রাজিক, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব বিলাল আহমদ প্রমুখ।পরে প্রধান অতিথি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান। শূরার অধিবেশনে কার্যসূচীর মধ্যে ছিলে ক্বোরআন তিলাওয়াত,দারসে কোরআন, শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, শাখা পূণর্গঠন, নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ, অতিথিদের বক্তব্য, মুহাসাবা, সভাপতি সমাপনী বক্তব্য ও মোনাজাত। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদ সদস্য বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ সামছুদ্দিন।




