সৈয়দ শাহ মোস্তফা জামে মসজিদে পবিত্র শাবান মাস উপলক্ষে ইসলামিক সেমিনার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত
সংবাদ বিজ্ঞপ্তি :

স্কটল্যান্ড সৈয়দ শাহ মোস্তফা জামে মসজিদ আবাডিনে ইসলামিক সেমিনার মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার মসজিদের প্রতিষ্টাতা আলহাজ্ব সৈয়দ ফারুক আহমদ এর সভাপতিত্বে ও ইমাম হাফিজ মো: রুহুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজাম মুনিরা জামে মসজিদ বার্মিংহাম এর পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, এছাড়া ও উপস্তিত ছিলেন আলহাজ্ব চন্দন মিয়া, মো: আব্দুল্লাহ, ডাক্তার কামরান, জায়েদ রহমানসহ প্রমুখ মুসল্লীয়ানে কেরাম।




